জাতীয়

অগ্নিকান্ডে ভবনের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স  স্থগিত 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বনানীতে এমিকন ভবনের সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় অগ্নিদুর্ঘটনা কবলিত এমিকন ভবন পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রদত্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করার পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।

মো. আতিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই তাঁর নির্দেশনা মোতাবেক ডিএনসিসির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়।

তিনি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্নয়ে একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানির গাড়ীর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে সমন্বিতভাবে কাজে অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা