জাতীয়

বরিশালে হামলার আসামি রাজধানীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসায় হামলার ঘটনায় করা মামলার আসামি শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২১ আগস্ট) দুপুরে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মান্না বরিশাল সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর গোরস্থান রোডের বাসিন্দা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত শেখ কুতুব উদ্দিনের ছোট ছেলে। কাউন্সিলর মান্না ইউএনওর বাসায় হামলার ঘটনায় এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি।

এর আগে মান্নার বোন কানিজ ফাতেমা বনা অভিযোগ করেন, শুক্রবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় তার বাসা থেকে একদল লোক এসে প্রশাসনের লোক পরিচয়ে তার ভাইকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য মান্নাকে নিয়ে যাওয়ার কথা জানায়। তবে পরে পুলিশ তাকে আটকের কথা অস্বীকার করেছে।

তবে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘ইউএনওর সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্না।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর ‍উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ‍উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযান চালাতে বলেন।

কিন্তু সেটি না মেনে ইউএনওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি করপোরেশনের কর্মী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনওর বাসভবনে হামলা চালান। এ সময় ইউএনওর নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গত ১৯ আগস্ট বিকেলে (ইউএনও) বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় আলাদা দুটি মামলা হয়। নগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ইউএনওর বাসায় হামলার ঘটনায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে আলাদা দুটি মামলা দায়ের হয়েছে।

একটি মামলার বাদী হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান নিজে। অপরটির বাদী পুলিশ। এই মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই মামলাতেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে প্রধান আসামি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা