জাতীয়

১৬ জুলাই থেকে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৬ জুলাই থেকে প্রতি শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করবে কোম্পানিটি।

শুক্রবার (৯ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই ফ্লাইট কুয়ালালামপুর থেকে প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিকেল ৫টা ৫০ মিনিটে।

ফ্লাইটে কুয়াললামপুর থেকে ঢাকা আসতে যাত্রীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ঢাকায় আসার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ কুয়ালালামপুর থেকে ঢাকার ন্যূনতম ভাড়া ৩০ হাজার ৬৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইট চলার সময় করোনাকালীন সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা পালন করার বাধ্যবাধকতা রয়েছে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা