জাতীয়

চট্টগ্রামে ২০০ পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রাম মহানগরীর ২০০ পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী । শুক্রবার (৯ জুলাই) সকালে সাড়ে ৭টায় চট্টগ্রাম কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এই সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা মহামারির এ সময়ে বিশেষ মানবিক সহায়তা কর্মসুচির অংশ হিসেবে চট্টগ্রাম সেনানিবাসের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এ আয়োজন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মেজর মাহবুব আলম সহায়তা প্রদানের সময় বলেন, ‘চাল ডাল তেল আটাসহ একটি পরিবারকে এক সপ্তাহের খাবার দেওয়া হচ্ছে। সেনাকল্যাণ ফান্ড এবং সেনা সদস্যদের রেশন থেকে অর্থ সঞ্চয় করে অসহায় মানুষকে এ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন ৪০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম কলেজ মাঠে ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করা হলো। সেনাবাহিনীর এ কর্মসুচি চলমান থাকবে।

ত্রাণ পেয়ে খুশি চকবাজারের জয়নগরের লাকি আক্তার। তিনি বলেন, ‘কঠোর লকডাউনে ঘর থেকে বের হতে পারছিনা। স্বামীর আয় রোজগার বন্ধ। তিন সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। সেনাবাহিনীর এ ত্রান পেয়ে আমি খুবই খুশি।’

গোলজার এলাকায় বসবাসকারী ফজল আমিন বলেন, ‘দোকানপাট বন্ধ। ভিক্ষা করারও জায়গা নেই। এখন কেউ ভিক্ষাও দিচ্ছেন না করোনার ভয়ে। আজ যা ত্রান পেলাম এতে আমার দুই সপ্তাহ চলবে। এ ত্রান পেয়ে আমি খুবই খুশি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা