জাতীয়

টিকার নিবন্ধনে তথ্যমন্ত্রীর গ্রামের নাম নেই, মিথ্যা তথ্যে নিবন্ধন

চট্টগ্রাম ব্যূরো :

করোনার টিকা নিবন্ধন নিয়ে ঝামেলার মুখে পড়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের চট্টগ্রাম-৬ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের পদুয়া ইউনিয়নের বাসিন্দারা। সুরক্ষা ওয়েবসাইটে ও অ্যাপসে রাঙ্গুনিয়া পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নের নাম পাওয়া গেলেও পদুয়া ইউনিয়নের নাম নেই।

ফলে এই ইউনিয়নের বাসিন্দারা সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করতে পারছেন না। বাধ্য হয়ে অনেকেই ভিন্ন ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে নিবন্ধন করছেন। এমন তথ্য জানিয়েছেন ইউনিয়নের অনেক বাসিন্দা। শুক্রবার (৯ জুলাই) সকালে সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে প্রবেশ করেও এই তথ্য মিলেছে।

টিকা পেতে নিবন্ধন করা পদুয়ার বাসিন্দা ইকবাল হোসেন জানান, ‘টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের পর অটোভাবেই উপজেলার নাম চলে আসে। কিন্তু পরবর্তী ধাপে ইউনিয়নের নাম আসলে সেখানে পদুয়া ইউনিয়নের নাম না থাকায় পাশের শিলক ইউনিয়নের নাম ব্যবহার করে নিবন্ধন করেছি আমি।’

ইউনিয়নের বাসিন্দা দিদারুল আলম বলেন, ‘সুরক্ষা ওয়েবসাইটে পদুয়া ইউনিয়নের নাম না থাকার বিষয়টি খুবই দুঃখজনক। তথ্যমন্ত্রী মহোদয় আমাদের এলাকার সন্তান। ওনার ইউনিয়নের ক্ষেত্রে যদি এ অবস্থা হয়, তাহলে আর কী বলবো। এখন আমাদেরকে বাধ্য হয়ে ঠিকানা সংক্রান্ত ভুল তথ্য দিতে হচ্ছে।’

পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান বলেন, ‘বিষয়টি জানার পর আমি আমার ইউনিয়নের ডিজিটাল তথ্যকেন্দ্রে জানিয়েছি। তারা বলছেন পদুয়া ইউনিয়নের নাম না থাকলেও সমস্যা হবে না। অন্য ইউনিয়নের নাম ব্যাবহার করেও নিবন্ধন করা যাবে।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক পরিসংখ্যানবিদের সাথে আলোচনা করা হবে। সত্যতা পাওয়া গেলে সংশোধনের ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, নিয়মানুযায়ী অগ্রাধিকারভিত্তিতে টিকা পেতে প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে বা অ্যাপসে গিয়ে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে গেলে ঠিকানার তথ্য দেয়ার অংশে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন- এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। তখন সেখান থেকে নির্ধারণ করতে হয়। আলাদাভাবে এসব তথ্য লেখার সুযোগ নেই।

অথচ সুরক্ষা ওয়েবসাইটে সব তথ্য সঠিকভাবে পূরণের পর নিবন্ধন সফল হওয়ার পূর্বে লেখা আসে, ‘আমি শপথ করে বলছি উল্লেখিত সব তথ্য সত্য।’ আর এ লেখাটিতে ঠিক চিহ্ন দিয়ে পদুয়া ইউনিয়নের বাসিন্দা হয়েও অন্য ইউনিয়নের নাম ব্যবহার করে নিবন্ধন করছেন অনেকেই।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা