সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১১ বাংলাদেশিসহ ৩২ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সুবৃহৎ কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা ল-ইয়াটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, অবৈধভাবে কাজ করার অভিযোগে এ সময় ১১ বাংলাদেশিসহ মোট ৩২ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

অভিযানে ৩৯ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশির পাশাপাশি ১৮ জন পাকিস্তানি ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২৩ থেকে ৪৬ বছরের মধ্যে।

দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(ডি), ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালায় ৩৯ (বি) ধারার অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানায় অভিবাসন বিভাগ।

এছাড়া আটকদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাজের অনুমতি না থাকলেও অবৈধভাবে কাজ করছিলেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা