সংগৃহিত ছবি
প্রবাস

কানাডায় বাংলাদেশ কনস্যুলার সেবা

প্রবাস ডেস্ক: কানাডার মন্ট্রিয়লে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা শুরু করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে একটি চার্চের হলরুমে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

রোববার (১৭ নভেম্বর) একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে।

অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে।

হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা