জাতীয়

বান্ধবীকে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার শাজাহানপুরের মালিবাগের গুলবাগে বান্ধবীকে ভিডিও কলে রেখে রুবিনা ইয়াসমিন নদী (২১) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৩ জুন) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

বান্ধবী মারিয়া জানান, দুই বছর আগে সাইমুন নামের এক ছেলের সঙ্গে নদীর বিয়ে হয়। বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এটা নিয়ে সে দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিল। এছাড়া প্রায়ই তিনি বলতেন, এ জীবন রাখব না। পরপারে চলে যাব।

বিকাল তিনটার দিকে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরবর্তীতে দরজা ভেঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নদীর গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। বর্তমানে মালিবাগের গুলবাগের ৩৯১ নম্বর বাসার পঞ্চম তলায় তার বান্ধবীর সঙ্গে সাবলেট ভাড়া থাকতেন। নিহতের বাবা রফিকুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশের উপ-পরিদর্শক হিসাবে কর্মরত রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহজাহানপুর থানার উপ পরিদর্শক মমতাজ আলি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী অভিমান করে আত্মহত্যা করেছেন। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা