ছবি: সংগৃহীত
জাতীয়
করোনা ভাইরাস

২৪ ঘণ্টায় শনাক্ত ৫ হাজার ৭২৭

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। মৃত্যুবরণ করেছেন ৮৫ জন। একদিনে নতুন শনাক্তের দিক দিয়ে এই সংখ্যা গত ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি।

বুধবার (২৩ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। আরও পড়ুন করোনায় একদিনে ৮৫ জনের মৃত্যু

এর আগে মঙ্গলবার (২২ জুন) চার হাজার ৮৪৬ জন শনাক্ত ও ৭৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

নতুন শনাক্তসহ এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫ জন। ২৯ এপ্রিলের পর এটিই একদিনে সর্বাধিক মৃত্যু। এখন পর্যন্ত দেশে সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৩ হাজার ৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তিন হাজার ১৬৮ জন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন।

এখন পর্যন্ত দেশে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৯ শতাংশ।

সান নিউজ/ এমএইএচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা