জাতীয়

রাত পোহালেই তিন জেলায় সাত দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে আগামীকাল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার করোনা প্রতিরোধ কমিটি এসব লকডাউনের সিদ্ধান্ত নেন।

বুধবার (২৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ‘লকডাউন’ চলবে।

এ ছাড়াও বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান ও লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর নিজ নিজ জেলার ক্ষেত্রে এ ঘোষণা দেন।

মাহবুবুর রহমান বলেন, জেলায় কঠোর বিধিনিষেধ থাকার পরও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে আগামী ৭ দিনের ‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বুধবার শনাক্তের হার ছিল ৪০ দশমিক ১৯ শতাংশ।

দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লকডাউন চলাকালে প্রতিটি জেলায় সব ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ থাকবে। সাপ্তাহিক হাট ও গরুর হাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

তবে মুদি দোকান, কাঁচাবাজার, মাছের বাজার এবং ফলের দোকান খোলা থাকবে।

জেলার ভেতরে ও আন্তঃজেলা দূরপাল্লার গণপরিবহন, ইজিবাইক, থ্রি-হুইলারসহ সব যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত।

এদিকে, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপের শুরুতে জেলায় ৮২১টি নমুনা পরীক্ষায় ৩৩০ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ১৯ শতাংশ। এ সময়ে মারা গেছেন ৯ জন।

বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭৫২ জনে। মারা গেছে ৭৩ জন। আজ সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তার মধ্যে ৬ হাজার ৮শত ১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত ১হাজার ৩শত ১১ জন। আক্রান্তের হার ১৯.২২। পৌর এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরিক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা