জাতীয়

টোকিও’র সহযোগিতা চাইলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বুধবার (৯ জুন) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সহযোগিতা চান।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইনে প্রত্যাবর্তন না করা গেলে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সুরক্ষা এবং স্থিতিশীলতাকে ব্যাহত করবে।

প্রতিমন্ত্রী জাপানি রাষ্ট্রদূতকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমারে তাদের প্রভাব খাটানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও কাজে লাগানোর অনুরোধ করেছেন। জবাবে রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যু ছাড়াও ঢাকা ও টোকিও’র মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, করোনা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা