জাতীয়

টগর হত্যা : ১৮ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর বদলগাছিতে টগর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামিসহ ১৮ জনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। তাদের কেন খালাস দেয়া হয়েছে, এই তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলেও জানান তিনি।

এর আগে, টগর হত্যা মামলায় ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর আদালত মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বাকি ১৮ জনকে যাবজ্জীবন দেয়া হয়।

এরপর ২০২০ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান।

সেই মামলারই সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা