জাতীয়

শান্তিনগরে আরও একটি এসটিএস ​​​​​​​

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরে আরও একটি স্থানান্তর কেন্দ্র বা এসটিএস চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের লক্ষে এটি নির্মাণ করে সিটি কর্পোরেশন।

বুধবার (৯ জুন) স্টেশনটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরিষ্কার ঢাকা, আমাদের অঙ্গীকার- এই স্লোগান নিয়ে ঢাকা দক্ষিণে ১৩ নম্বর ওয়ার্ডে সিআইডি অফিস সংলগ্ন ফ্লাইওভারের নিচে এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটি চালু করা হয়।

এর আগে মেয়র তার দায়িত্বের এক বছর পূর্তি উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ঘোষণা দিয়ে বলেছিলেন, ২০২১ সালের মধ্যেই আমরা ৭৫টি ওয়ার্ডে ৭৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং উন্মুক্ত স্থান থেকে সম্পূর্ণ বর্জ্য নির্মূল করতে পারবো বলে আমি আশাবাদী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, এই মেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছে তারা। জাইকার পরামর্শে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা ওয়ার্ড বেইজ অ্যাপ্রোচ অনুযায়ী তাদের পরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে।

প্রতি ওয়ার্ডে এসটিএস নির্মাণ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বলেন, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রতিটি ওয়ার্ডে এসটিএস নির্মাণ করা হচ্ছে। আমার ১৩ নম্বর ওয়ার্ডে দুইটি স্থানে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হচ্ছে, একটি শান্তিনগরে অপরটি মুক্তাঙ্গনে।

শান্তিনগরে ফ্লাইওভারের নিচে এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক, ১৩, ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা