জাতীয়

তিনঘণ্টায় নগরীর পানি সরাবেন তাপস

নিজস্ব প্রতিবেদক: ড্রেনে ময়লা যাওয়া ঠেকাতে নগরবাসীকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের মেয়র শেখ ফজলে নূর তাপস। একই সময় ড্রেনে ময়লা যাওয়া ঠেকাতে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ জুন) রাজধানী যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, দ্রুততম সময়ে রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করছে।

চলতি বর্ষা মৌসুমে যে ধরনের ভারি বৃষ্টিপাত হচ্ছে তার ধারণ ক্ষমতা ঢাকার নেই বলেও মন্তব্য করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।

মেয়র বলেন, 'অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।' যার কিছুটা সুফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

শেখ ফজলে নূর আরও বলেন, 'রাজধানীর রাজারবাগে জলাবদ্ধতা নিরসনে পুলিশ লাইন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।' বাসাবাড়ি ও দোকানপাটের ময়লা কোনও অবস্থাতেই যেন ড্রেনে না পড়ে সে বিষয়ে রাজধানীবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মেয়র।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা