জাতীয়

মহাখালীর সাততলা বস্তির ৬০-৭০টি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে ৬০-৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ও বস্তির বাসিন্দারা কাজ করছে।

সোমবার (২৪ নভেম্বর) রাতে ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ঢাকা বিভাগের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, রাত ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

প্রথম রেসপন্স করে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন তারা। সর্বমোট ২০০ ফায়ার কর্মী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে।

তিনি আরও বলেন, এ বস্তিতে ছোট ছোট প্রচুর ঘর রয়েছে এখনই নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নানাবিধ কারণে বস্তিতে আগুন লাগতে পারে। রাজধানীর প্রায় বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাস সংযোগ থাকে। বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস লাইন লিকেজ বা সিলিন্ডার লিকেজ, সিগারেটের আগুন থেকে অথবা মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ মে সাততলা বস্তিতে আগুন লাগে। ওই আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে যায়। এর পরের বছর আবারও ১১ ডিসেম্বর রাতে আগুন লাগে এ বস্তিতে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা