সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষার্থীদের চারপাশে পুলিশের কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। এ সময় শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ঢাকা থেকে সারাদেশের ট্রেন যোগাযোগ। এদিকে, অবরোধের মুখে উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফেরত গেছে। এমত অবস্থায় শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় জলকামান আনা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় এ চিত্র দেখা যায়

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

সরেজমিনে দেখা গেছে, রেল লাইনের উপর (২০-৩০) জন শিক্ষার্থী বসে আছেন। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে আছেন আরো শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এপিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। তার পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জল কামান।

তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অবরোধের মুখে
ঢাকা-নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টোপথে ফিরে গেছে।

আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিকেল ৩.৪০ মি. শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। এর পরে ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা