জাতীয়

মোমবাতি জ্বালিয়ে তাজরীন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণ

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারের তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের এক পোশাক কারখানায় ২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডে নিহত ১১৩ জন শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে অবস্থান করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আহত শ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ায় নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের প্রধান ফটকের সামনে একটি সমাবেশ করার পর মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালন করেন ৩৫টি সংগঠনের নেতা ও শ্রমিকরা।

এসময় শ্রমিক নেতা ও আহত শ্রমিকরা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনার আট বছর হচ্ছে। এদিন আগুনে পুড়ে ১১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক শ্রমিক। আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের স্বজনরা আজ অহসায়ভাবে জীবন যাপন করছেন। শ্রমিকরা তেমন কোনো ক্ষতিপূরণ পাননি। যেটুকু সহয়তাও দেওয়া হয়েছে, তাও শ্রমিকরা ঠিক ঠাক মতো পাননি।

তারা আরও জানান, এ ঘটনায় যে মামলা হয়েছে, তারও কোনো অগ্রগতি নেই। তাজরীনের এ পুড়ে যাওয়া ভবনটি ভেঙে অথবা এটি পরীক্ষা করে এখানে আহত শ্রমিকদের পুনর্বাসন করে দেওয়া হোক।

এসময় উপস্থিত ছিলেন-শ্রমিক কর্মচারী ঐক পরিষদের (স্কপ) অ্যাডভোকেট আব্দুল আওয়াল, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা