জাতীয়

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রয়েছে মান্নার!

নিজস্ব প্রতিবেদক : মান্না বলেন, আমি আওয়ামী লীগের সঙ্গে অনেক বছর কাজ করেছি। দলের লোকজনের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, বর্তমান সরকারের আমলে অর্থাৎ গত ১২ বছরে সবচেয়ে বেশি সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মেয়েদের সতীত্বের ওপর আঘাত করা হয়েছে। এটা কারা করেছে? যে দলের মধ্যে পাপিয়া, জি কে শামীম, সাবরিনা ও শাহেদ রয়েছে সেই দলের পক্ষে সবকিছুই করা সম্ভব।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

‘ধর্ম মানুষকে সাম্প্রদায়িকতা শেখায় না। তারপরও সাম্প্রদায়িকতার বিষয়টি চলে আসে। আমাদের দেশের ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে থাকেন’।

মান্না বলেন, আজকের এই জনপদ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশ যখন বিরাজ করছিলো তখন বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছিলো। এটা ঠিক এই উপমহাদেশে বিশাল আকারের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। খুশবায়ান সিং একটি বই লিখেছেন ‘ট্রেন টু পাকিস্তান’। ভারত বিভক্তির আগে ট্রেন ভর্তি মরদেহ পাওয়া গিয়েছিলো। আসলে ক্ষমতাসীনরাই এমনটাই করে থাকেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সুকমল বড়ুয়া প্রমুখ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা