জাতীয়

আবুধাবির ফ্লাইট থেকে সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবুধাবি থেকে আসা বিমানের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার করে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দা সংস্থা।

চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্তব্যরত কর্মকর্তারা সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা BG-028 ফ্লাইটে তল্লাশি চালিয়ে ফ্লাইটের ৪ সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার উদ্ধার করে। যার মোট ওজন ৭ দশমিক ৮৮৮ কেজি এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট সাত দশমিক ৮৮৮ কেজি ওজনের সোনা উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা