জাতীয়

টিসিবিকে আরও কার্যকর করার দাবিতে বাসদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বাজার নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে টিসিবির বিক্রয়কেন্দ্র বাড়ানোসহ টিসিবিকে আরও গতিশীল এবং কার্যকর করে রেশন ব্যবস্থার দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখার প্রধান নাঈমা খালেদ মনিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন সীমা দত্ত, মাসুদ রানা। সঞ্চালনা করেন রাশেদ শাহরিয়ার। এসময় নেতারা বলেন, করোনা ভাইরাসের এ মহামারির মধ্যে একের পর এক দ্রব্যমূল্য বাড়ছে। অথচ সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য রোধ করার কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বর্তমানে চাল, আলু, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের অবস্থা শোচনীয়।

বক্তারা আরও বলেন, করোনা মহামারিতে বহু মানুষ কাজ হারিয়েছে। জীবন-জীবিকার এ অনিশ্চয়তায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। জনগণের জন্য খাবার নিশ্চিত করতে সবার জন্য রেশন জরুরি, নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি প্রয়োজন। নেতারা অবিলম্বে চাল, ডাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে এবং সবার জন্য রেশনের ব্যবস্থা, টিসিবির বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে সরকারের কাছে দাবি জানান।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা