জাতীয়

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রস্তুত ৭৪ হাজার স্বেচ্ছাসেবক

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ আশঙ্কায় ক্ষয়ক্ষতি ঠেকাতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৪ হাজার স্বেচ্ছাসেবক বলে জানান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প‌শ্চিম-মধ্য ব‌ঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য ব‌ঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচা‌পের প‌রি‌প্রে‌ক্ষি‌তে ঘূ‌র্ণিঝড় মোকা‌বিলায় আগাম প্রস্তু‌তিমূলক কার্যক্রম গ্রহ‌ণের ল‌ক্ষ্যে দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের সভাক‌ক্ষে ঘূ‌র্ণিঝড় প্রস্তু‌তি বিষয়ক জরুরি সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. মোহসীনের সভাপ‌তি‌ত্বে সভায় ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তু‌তি হি‌সে‌বে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে আগাম সতর্কতামূলক বিজ্ঞ‌প্তি প্রচারের মাধ্যমে জনগন‌কে স‌চেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপকূলীয় জেলাগুলোতে জেলা প্রশাসনের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৪ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের তথ্য ও মেঘ মানচিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত কিছুদিন ধরে যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে উত্তর পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় ক্রমশ উত্তাল হয়ে উঠাছে। এ কারণে দেশের সবক’টি সমুদ্র বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা