জাতীয়

দেশে ফেরা হলো না কুয়েত প্রবাসীর, উড়ন্ত বিমানেই মৃত্যু

নিউজ ডেস্ক : কুয়েত থেকে দেশে ফিরে আসার সময় উড়ন্ত প্লেনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বুরহান মিয়া (৫৭) নামে এক প্রবাসী। তার ফ্লাইটটি কুয়েত থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুরহান মিয়া ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম শামসুল হক। পাসপোর্ট নম্বর এজি ৮৬৬৬৭১০।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা (উপ-পরিচালক) শওকত হোসেন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান ফ্লাইটে বুরহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত হোসেন জানান, কুয়েতের জাজিরা এয়ারওয়েজের (জে৯৫৩১) ফ্লাইটযোগে দেশে ফেরার পথে উড়ন্ত বিমানেই হৃদরোগে আক্রান্ত হয়ে বুরহান মিয়া মারা যান। ওই ফ্লাইট দুপুর আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তিনি আরও জানান, বুরহান মিয়ার আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। তারা লাশ গ্রহণের জন্য বিমানবন্দরে আসছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা