জাতীয়

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। সম্প্রতি দেশে জমি দখলে টাকার বিনিময়ে মিলছে জাতীয় পরিচয়পত্র। রোহিঙ্গাদের কাছেও পাওয়া যাচ্ছে বাংলাদেশি পরিচয়পত্র। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতির এমন চাঞ্চল্যকর খবর প্রকাশের পর সরকার নতুন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রায় ১১ কোটি নাগরিকের বিশাল ডাটাবেজ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য ভাণ্ডারে। জাতীয় পরিচয়পত্র সেবার সাথে এই সার্ভার থেকে মিলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। ছবিযুক্ত ভোটার তালিকা শুরুর পর প্রায় ১২ বছর ধরে এই শাখাটি নির্বাচন কমিশনের অধীনে থাকলেও, এখন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত করতে ৫ সদস্যের কমিটি গঠণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাবনা পর্যালোচনা, আইন ও বিধি পরিবর্তনের মতামত চাওয়া হয়েছে কমিটির কাছে।

নির্বাচন কমিশন বলছে, এনআইডি বিভাগ নির্বাচন কমিশন থেকে আলাদা করলে এর প্রভাব পড়বে নির্বাচন ও ভোটার তালিকার মাঠ পর্যায়ের কার্যক্রমে। সাবেক নির্বাচন কমিশনাররা বলছেন, ইসি থেকে এনআইডি আলাদা করলে একদিকে যেমন জটিলতা বাড়বে, তেমনি বাড়তে পারে অনিয়ম জালিয়াতিও। তবে, শেষ পর্যন্ত যদি ইসি থেকে সরানো হয়, তবে তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেয়ার পরামর্শ বিশ্লেষকদের। সাম্প্রতিক এনআইডি জালিয়াতির ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে বিভাগটিকে আরো শক্ত হাতে পরিচালনার পরামর্শ তাদের।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে সোমবার সকালে নিরাপদ খ...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

নতুন কুঁড়ির প্রথম আসরে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব শুরু হচ্ছে আজ। আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা