সংগৃহীত
জাতীয়

আসাম ভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক (১৯ মে) আসাম ভাষা দিবস উপলক্ষ্যে ঢাকায় প্রভাতফেরি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: বহুবছর পর এভারেস্ট চূড়ায় বাংলাদেশ

ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ম. আ. মুক্তাদির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. আশীষ কুমার বৈদ্য, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ আজিজুল হক, সমাজসেবী ও সাহিত্যিক জানে আলম শেখ।

আরও উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো, কবি সৈয়দ নাজমুল আহসান, ভাষা আন্দোলন গবেষক আ ব ম মহিউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ সালমা আহমেদ হীরা, সংগঠক সোহেল মো. ফখরুদ্দিন, তানভীর ফারহানা ওয়াহেদ তুনা, শ্রী দীপেন সাহা, রওশন আলী, অ্যাডভোকেট কে এম আশরাফ, সায়মা খাতুন রিভা, রিফাত আমিন, কবি সাকিল হাসান, শশী ইসলাম, ফারজানা রাখি, রিয়াদ মাহমুদ খান, আবুল কালাম, মাহবুবুল হকসহ বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট সংগঠক, ভাষা গবেষক গুণীজন ও সুধীজন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এই সভায় বক্তারা ১৯৬১ সালের (১৯ মে) ভারতের আসামে মাতৃভাষা বাংলাকে রাজ্যভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার দাবিতে আত্মাহুতি প্রদানকারী ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিটের নিরবতা পালন করেন। তার সাথে আসামের ১১ জন ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা