ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ইন্দোপ্যাসিফিক কৌশলগত জোট কোয়াডের গুরত্বপূর্ণ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বার্তা দেবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মেট্রোরেলে ভ্যাট বসলে সুনাম নষ্ট হবে

২ দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী মঙ্গলবার (২১ মে) ও বুধবার (২২ মে) ঢাকা সফর করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। দ্বাদশ সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে প্রথম উচ্চপর্যায়ের সফর এবং দীর্ঘদিন পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হচ্ছে এটি।

ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ও ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী অস্ট্রেলিয়া। যদিও ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশটির মনোভাব ইতিবাচক ছিল না।

নির্বাচন ইস্যুতে অস্ট্রেলিয়া বলেছিল, নির্বাচন যে পরিবেশে হয়েছে, তা ‘দুঃখজনক’। অবশ্য ৪ মাসের বেশি সময় পর সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই

আগামী বছরগুলোতে ২ দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকারপ্রধানের সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় দেশটি জানায়, ঢাকার সঙ্গে তারা সম্পর্ক বাড়াতে চায়। পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে এন্থনি সে বার্তাই পৌঁছে দিতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা সফরকালে পে‌নি ওং প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পেনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

তার সফরটিকে ‘বড় সফর’ আখ্যা দিয়ে ঢাকার এক কূটনীতিক বলেন, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসেননি, বহুপক্ষীয় ফোরামে বা রোহিঙ্গা ইস্যুতে এসেছেন।

আরও পড়ুন: উত্তরা-টঙ্গী রুটে হবে ৫ স্টেশন

তাই এবারের সফরটা বড়। কারণ তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আসবেন। দেশটি কোয়াডের সদস্য ও পশ্চিমাদের গুরত্বপূর্ণ বন্ধু।

পেনির এ সফরে ২ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা ও ব্লু-ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুও আলোচনার টেবিলে উঠে আসবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত-এ ৪ দেশের জোট কোয়াড। এ জোটে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভারত। এ অঞ্চলের অন্য কোনো দেশ এখন পর্যন্ত এ জোটে যুক্ত হয়নি। জোটটি ইন্দোপ্যাসিফিকের দেশগুলোকে অংশীদার বানাতে আগ্রহী।

আরও পড়ুন: বহুবছর পর এভারেস্ট চূড়ায় বাংলাদেশ

চীনবিরোধী বলে পরিচিত এ জোট বাংলাদেশকে অনেক আগ থেকে টানার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইন্দোপ্যাসিফিকে বাংলাদেশকে অংশীদার মনে করে।

এদিকে বাংলাদেশের স্পষ্ট বার্তা ইন্দোপ্যাসিফিকের কোনোসামরিক কর্মকাণ্ডে নয়, বরং অর্থনৈতিক কোনো সুবিধা থাকলে তাতে যুক্ত হতে আপত্তি নেই। তাই ধারণা করা হচ্ছে, ঢাকা সফরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোপ্যাসিফিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাইবেন।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ২ দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ও রফতানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে অস্ট্রেলিয়া গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছালেন ২৮৭৬০ হজযাত্রী

এছাড়া সম্প্রতি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। পেনি ওং বলেছেন, শান্তি স্থাপনের লক্ষ্যে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তবে সে সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

এর আগে ২০১৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বাংলাদেশ সফর করেন। ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকা সফর করেছিলেন।

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন বলছে, তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সফরটি ছিল দীর্ঘ ২১ বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা