সংগৃহীত
জাতীয়

উত্তরা-টঙ্গী রুটে হবে ৫ স্টেশন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা দিয়াবাড়ী থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত এমআরটি লাইনে উত্তরার উত্তর স্টেশনের পরে আরও ৫টি স্টেশন হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

রেববার (১৯ মে) রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ডিএমটিসিএল আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে এসব কথা বলেন।

আরও পড়ুন: ২য় ধাপে থাকছে ৬১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

তিনি জানান, এই রুটটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। এখন মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরার উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়াটি শুরু করেছে।

এম এ এন সিদ্দিক জানান, এই রুটের কাজ শেষ হলে মেট্রোরেল অতিরিক্ত ৫ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরার উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে ৭.৫ কিলোমিটার। নতুন এ রুটে ৫টি স্টেশন হবে- দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার ও টঙ্গী রেলওয়ে স্টেশন।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭

ভাড়ায় ভ্যাট বসানো প্রসঙ্গে তিনি জানান, এর আগেই মেট্রোরেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলার পরে জুন পর্যন্ত তা স্থগিত রাখা হয়। এখন আবার (১ জুলাই) থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। তবে যদি ভ্যাট দিতে হয় তাহলে এটি যাত্রীকে দিতে হবে। তাই এই বিষয়টি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানের আরও জানানো হয়, রাজধানীতে মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদ্যুতের দাম ৩ বার বেড়েছে। তবে মেট্রোরেলের ভাড়া এখনোও বাড়ানো হয়নি। তাই এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদেরকে দিতে হবে। মেট্রোরেলের পক্ষে এটি আর বহন করা সম্ভব না। ফলে মেট্রোরেলের ভাড়ার পরিমাণ কিছুটা বেড়ে যাবে।

আরও পড়ুন: শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা