ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছালেন ২৮৭৬০ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি হজ মৌসুমে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ২৮৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সৌদি আরবে গিয়ে ২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

আরও পড়ুন: বহুবছর পর এভারেস্ট চূড়ায় বাংলাদেশ

রোববার (১৯ মে) রাত ২ টায় হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হেল্পডেস্ক জানায়, আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী ওই হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নং-ইজি ০৭৪০৮৪৭। এর আগে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন।

হজ ফ্লাইট শুরুর পর গতকাল রাত ২টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন।

আরও পড়ুন: অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

এ পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২০টি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮১ হাজার ৮৬২ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সে হিসাবে, এখনো ৩৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি।

বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ৪৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

আরও পড়ুন: তাপপ্রবাহ নিয়ে যা জানালেন বিজ্ঞানীরা

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের ফ্লাইট গত ৯ মে শুরু হয়, চলবে আগামী ১০ জুন পর্যন্ত। ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা