বিজ্ঞান

এত কাছ থেকে সূর্যের ছবি দেখেনি বিশ্ব

সান নিউজ ডেস্ক:

সূর্যপৃষ্ঠের এক বিস্ময়কর ছবি প্রকাশ পেয়েছে। এর আগে কখনও এত কাছ থেকে সূর্যপৃষ্ঠের ছবি তোলা সম্ভব হয়নি। বিস্ময়কর সেই ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বুধবার (২৯ জানুয়ারি) ছবিটি প্রকাশিত হয় বলে জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস।

ছবিটি দেখে মনে হয়, সূর্যপৃষ্ঠের সোনালী রঙের লাভা যেন টগবগ করে ফুটছে। এত স্পষ্ট আর বিস্তারিত দৃশ্য এর আগে বিজ্ঞানীরাও দেখেননি।

জ্যোতির্বিজ্ঞানীরাও একমত পোষণ করে বলছেন, এখন পর্যন্ত নেওয়া সূর্যপৃষ্ঠের সবচেয়ে বিস্তারিত ছবি এটি।

সর্বশেষ নতুন প্রযুক্তির একটি শক্তিশালী সোলার টেলিস্কোপ (ড্যানিয়েল কে ইনোয়ি সোলার টেলিস্কোপ) দিয়ে ওই ছবি ধারণ করা হয়েছে। এটি স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাওইর হালিয়াকালায়। এটি সূর্যের নানা বিষয় নিয়ে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞানীদের মন্তব্য, ওই টেলিস্কোপের মাধ্যমে সূর্যকে পপকর্নে পূর্ণ ফুটন্ত পাত্রের মতো দেখাচ্ছিল। সূর্যপৃষ্ঠে বিভিন্ন আকৃতির খণ্ড খণ্ড জলন্ত অংশগুলোর ছোটটিরও আয়তন কমপক্ষে ৩০ কিলোমিটার (১৮ মাইল)। অনেকক্ষেত্রে কাঠামোগুলো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের আয়তনের সমান। দেখা যায়, সেগুলো উত্তেজিতভাবে ফুটছে।

জ্যোতির্বিদ্যা নিয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠনের (ডিকেআইএসটি এ সংগঠন পরিচালনা করে) প্রেসিডেন্ট ম্যাট মাউনটেইন বলেন, ‘বিশ্বের আবহাওয়া আমরা অত্যন্ত দক্ষতা এবং প্রায় শতভাগ সঠিকভাবে নিরূপণ করতে পারি। পৃথিবীর যেকোনো প্রান্তে বৃষ্টি হবে বা হতে যাচ্ছে কিনা তা খুব সহজে অনুমান করা যায়। কিন্তু মহাকাশের আবহাওয়ার ক্ষেত্রে এখনো আমরা এমন পর্যায়ে যেতে পারিনি। এখন আমাদের প্রয়োজন হলো মহাকাশ আবহাওয়ার পেছনে অন্তর্নিহিত পদার্থবিদ্যাকে উপলব্ধি করা, যার সূচনা সূর্য থেকেই।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা