বিজ্ঞান

তিন বছর খাবার টাটকা রাখার উপায় আবিষ্কার 

সম্প্রতি বিজ্ঞানীরা দীর্ঘদিন খাবার টাটকা রাখার ভিন্ন এক উপায় উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে কিছু খাবারের আয়ুকাল অন্তত তিনগুণ বেড়ে যায়।

মঙ্গলে নভোচারীরা যেতে প্রায় নয় মাস সময় লাগে। এ পদ্ধতির ব্যবহার করা হলে নভোচারীদের সঙ্গে খাবার নিয়ে যেতে তেমন সমস্যা হবে না। নতুন এ কৌশলে মেটাল অস্কাইডের প্রলেপ দেয়া প্লাস্টিক প্যাকেটে মাইক্রোওয়েভসহ থারমাল স্টেরিয়ালাইজেশন ব্যবহার করা হয়েছে।

এতে করে অক্সিজেন বা অন্য গ্যাস ওই প্যাকেটে ঢুকতে পারবে না। এর ফলে দীর্ঘদিন খাবার টাটকা থাকে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই সাফল্য অর্জন করেন। মূলত নভোচারী ও সামরিক বাহিনীর লোকদের জন্য খাবার সংরক্ষণের লক্ষ্যে কাজ শুরু করেন। বর্তমানে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় প্লাস্টিক প্যাকেটে খাবার সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ঠিক রাখা যায়। এক্ষেত্রে বিজ্ঞানীরা তাদের নব উদ্ভাবিত কৌশলে দেখিয়েছেন কিভাবে ম্যাকারনি ও চিজ তিন বছর পর্যন্ত অক্ষত থাকবে।

নাসা মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর লক্ষ্যে ৫ বছরের জন্য খাবার অক্ষত রাখার উপায় খুঁজছে। আর সে লক্ষ্যেই গবেষকরা নতুন এই গবেষণা চালিয়েছেন।

এখন বিভিন্ন রান্নার উপকরণ নিয়ে গবেষণা চলছে। যাতে খাবার ৫ বছর পর্যন্ত টাটকা রাখা যায়। শুধু নাসাই না, মার্কিন সেনাবাহিনীর প্রয়োজনে তাদের জন্যেও দীর্ঘমেয়াদি টাটকা খাবার সংরক্ষণের আলোচনা চালাচ্ছেন গবেষকরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা