বিজ্ঞান

পা বাড়লে বাড়বে জুতার সাইজ!

বাচ্চাদের পা দ্রুত বাড়ে। আর এ কারণেই বছর বছর পাল্টাতে হয় ছোটদের জুতা! এ কারণে খরচের পরিমানটাও যায় বেড়ে।

তাছাড়া বর্তমানে বাচ্চাদের বিভিন্ন পণ্যের দামও ঊর্ধ্বমুখী! অর্থাভাবে যারা কেনাকাটা থেকে মুখ লুকান তাদের জন্য এসে গেল সহজ সমাধান। একটি জুতাই বদলে দিতে পারে আপনার ধারণা।

অর্থাৎ পা বড় হলেও সেই মাপ অনুযায়ী জুতাও বাড়িয়ে নেয়া যাবে। তাও আবার একটি-দু’টি নয়, অন্তত পাঁচটি সাইজে বদলে নেয়া যাবে জুতার আকার।

‘বিকজ ইন্টারন্যাশনাল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই জুতা তৈরি করেছে। জুতার ফিতা এমনভাবে তৈরি, সেগুলো আকারে ছোট-বড় করা যায়। আর সেই ফিতা ছোট-বড় করেই জুতোর আকারও পাল্টে নেয়া যায়। জুতোর সোল তৈরি হয়েছে গাড়ির টায়ারের রাবার দিয়ে। ফলে সেগুলো বেশ মজবুত। তাই সহজে ছিঁড়বে না।

সংস্থার তরফে জানানো হয়, এই জুতা তিন সাইজে পাওয়া যায়। আর প্রতিটি সাইজের জুতা আবার ছোট বড় করে পাঁচ সাইজের করে নেয়া যায়। ফলে একটি জুতো কিনলে অন্তত পাঁচ বছর চালিয়ে নিতে পারবেন যে কেউ।

এই জুতা কীভাবে কাজ করে, তার একটি ভিডিও প্রকাশ হয়েছে এরইমধ্যে। ভিডিওটি বানিয়েছে ‘টেক ইনসাইডার’ নামে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা।

সেই ভিডিও টুইটারে পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায়।

ভিডিও লিংক: https://twitter.com/ValaAfshar/status/1204711738387636230

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা