সারাদেশ

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় অবস্থিত ধানকুঁড়া রিসোর্টে চলমান মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপসহ সকল অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ এবং রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে ইস্তারঘাট বাজারে এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এলাকাবাসির দাবি ধানকুঁড়া রিসোর্টে চালুকৃত মাদক ব্যবসা, জুয়া ও সকল প্রকার অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা। এলাকার যুবসমাজ ও নৈতিকতা রক্ষায় বিতর্কিত এই রিসোর্টটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এলাকার পরিবেশ নষ্টকারী এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানান, যদি অবিলম্বে এই রিসোর্টের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হয়, তবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর, সেলিম আকন্দ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন, হৃদয় তালুকদার প্রমূখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা