সারাদেশ

বাবা‌কে বাঁচালেও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাই‌য়ের

ভোলা প্রতি‌নি‌ধি

বাবা‌কে বাঁচা‌তে গি‌য়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন ২ ভাইয়ের করুন মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে ৷ নিহতরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আঃ রহিম (৪০) ও রাকিব(৩০) ৷

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন যাবৎ গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন ৷ ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মোঃ আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসে ৷ এসময় বিদ্যুতের একটা ছেড়া তার দেখে নিহতদের পিতা আলম বক্তার তার সরাতে গেলে প্রথ‌মে সে বিদ্যুতায়িত হয় ৷ আলম বক্তারকে বাচাঁতে গা‌ছের নিচে থাকা এক পুত্র রা‌কিব এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয় । বাবা ও ভাই‌কে বাচাঁতে গাছে থাকা আরেক পুত্র র‌হিম নিচে নেমে উভয়‌কে বাচা‌তে আস‌লে বাবা সহ দুই সহোদর বিদ্যুতায়িত হয়ে মারাত্নক আহত হন ৷ পরে স্থানীয়া তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রা‌কিব ও র‌হিম‌কে মৃত ঘোষণা করে ৷

তবে সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের পিতা আলম বক্তার ৷ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফ আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ৷

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা