বিজ্ঞান

তেলাপোকার দুধ, তাও আবার পুষ্টিকর!

আপনি জানেন কি, আরশোলা বা তেলাপোকার শরীর থেকেও দুধ উৎপন্ন হয় ৷

একটি বিশেষ প্রজাতির আরশোলার দুধের পুষ্টিগুণও নাকি অনেক বেশি৷ যা গরু বা মোষের দুধের চেয়েও তিনগুন ৷ এ দিয়ে সারবে অনেক রোগও৷

একটি গবেষণায় এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা৷ এই বিশেষ প্রজাতির আরশোলার নাম প্যাসিফিক বিটল ককরোচ।

এই গবেষণা নিয়ে বর্তমানে আলোড়ন পড়েছে সর্বত্র ৷ যতই পুষ্টিকর হোক, তাই বলে আরশোলার দুধ! শুনলেই যেন ঘিনঘিন করে উঠে শরীর৷ কিন্তু যতই আপনার খারাপ লাগুক, এর পুষ্টিগুন ব্যাখ্যা করেছেন গবেষকরা।

গবেষকদের মতে,আরশোলার দুধে প্রাপ্ত ক্রিস্টালে প্রোটিন, ফ্যাট, সুগার তো আছেই।এছাড়া রয়েছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডও। আরশোলার দুধে রয়েছে সুস্বাদু মিল্ক ক্রিস্টাল। কেবল সুস্বাদুই নয়, এর গুণাগুণও অনেক, গরু বা মোষের দুধের চেয়ে ৩-৪ গুণ বেশি।

তবে এই আরশোলা কিন্তু বাড়ির কোণে ঘুরে বেড়ানো আরশোলা নয়। এটি একটি বিশেষ প্রজাতির আরশোলা। অন্য আরশোলার মতো এরা ডিম পেড়ে বংশবিস্তার করে না। এরা স্তন্যপায়ী প্রাণীদের মতো বাচ্চা প্রসব করে।

এই ধরণের পোকা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়৷ গবেষকরা বলছেন আরশোলার শরীরে উৎপাদন হয় বিরল দুধের স্ফটিক৷ সেই থেকেই তৈরি হয় এই ঘন দুধ৷

আরশোলার দুধ সংগ্রহ প্রক্রিয়া:

প্রথমে ব্রুড স্যাকে ডিমগুলি জমা হয়। এরপর, ডিমগুলি ভ্রূণে পরিণত হওয়ার সাথে সাথে ব্রুড স্যাকটি আস্তে আস্তে তাদের পুষ্টিকর খাবার প্রদানের জন্য এক প্রকার তরল জাতীয় পদার্থ উৎপাদন শুরু করে। যাকে দুধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর জমা হওয়া ভ্রুণ থলি থেকে দুধ খেতে শুরু করে, যা তাদের পেটে দুধের ঘনত্ব বাড়িয়ে তোলে। গর্ভবতী আরশোলার ব্রুড স্যাক থেকে ভ্রূণগুলিকে আলতোভাবে ছাড়িয়ে দিয়ে এই দুধ আদায়ের প্রক্রিয়া শুরু হয়।

এই আরশোলার দুধ উৎপাদনের ধারণাটি অসম্ভব ব্যাপার। কারণ, এক হাজার আরশোলা থেকে মাত্র ১০০ গ্রাম দুধ পাওয়া সম্ভব।

উপকারিতা থাকলেও, এই দুধে মানুষের শরীরে টক্সিক প্রভাব বাড়িয়ে তোলে কিনা, তা নিয়েই এখন চলছে গবেষকদের পরীক্ষা নিরীক্ষা৷

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

মানিকদিতে গুলিতে আহত এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গু...

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা