বিজ্ঞান

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের পানি গবেষণাগার

প্রথমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের পানি গবেষণাগার। যেখানে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবেন একমাত্র হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে।শিক্ষার্থীরা পানি বিজ্ঞান সম্পর্কিত শিক্ষা, জ্ঞান,পরামর্শ ও নির্দেশিকার মাধ্যমে গবেষণার এ সুবিশাল সুযোগ পাবেন ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) জানায়,পানি গবেষণাগারের মাধ্যমে হাইড্রোলজিক্যাল শিক্ষা, বাঁধ সংক্রান্ত শিক্ষা, ভেজিটেশন, জীববৈচিত্র্য, অ্যাকুয়াকালচার ইত্যাদি সমন্বয় করার মাধ্যমে জ্ঞানের চর্চা করা হবে।

সরকারি–বেসরকারি, প্রাইভেট থেকে শুরু করে সবাই এখানে গবেষণার সুযোগ পাবে। গবেষণাগার এমনভাবে নির্মাণ করা হবে যেন ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের শিক্ষার্থীরা এখানে গবেষণার সুযোগ পান।

বাপাউবো সূত্র জানায়, ৬৭৭ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ‘আন্তর্জাতিক পানি সম্পদ ব্যবস্থাপনা ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হবে। প্রাকৃতিক সম্পদের সর্বাধিক উন্নয়নের জন্য বৈজ্ঞানিক তৎপরতা চালাতে রাজধানীর খিলক্ষেতে এটা নির্মাণ করা হবে।

সূত্র জানায়, প্রকল্পের মাধ্যমে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য উন্নতমানের ও অত্যাধুনিক প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা করা হবে। পানি সেচ ব্যবস্থা, ভূমি পুনরুদ্ধার ও ভূমি উন্নয়নের ফলিত শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে নদী ভাঙন ও তীর প্রতিরক্ষা কাজ সম্পর্কে বিস্তারিত গবেষণার দ্বার উন্মোচিত হবে। প্রতিষ্ঠানের মাধ্যমে হাইড্রোলজিক, ড্রেজিং টেকনলজি ও টাইডাল ফ্লুম গবেষণাগার থাকবে।

হাইড্রোলজিকের মাধ্যমে বিভিন্ন ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা কোর্সের মাধ্যমে পড়ানো হবে পানিসম্পদ উন্নয়ন এবং পরিকল্পনা বিষয়ক শিক্ষা। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত পরিবেশ বিদ্যা এবং ভূতত্ত্ব বিভাগ বিষয়ক শিক্ষা, উপকূলীয় সেডিমেন্টেশন এবং নদী সংস্থান বিদ্যা বিষয়ক শিক্ষা দেওয়া হবে। ড্রেজিং টেকনোলজি ইনস্টিটিউট এবং টাইডাল ফ্লুম অর্থাৎ টার্বুলেন্স সিমুলেশন ওয়েভপুলের মাধ্যমে এরোশন এবং ইনোভেশন সিমুলেশন ল্যাব, টাইডাল এবং মনসন স্টাডি এরিয়া ল্যাব চালানো হবে।

ড্রেজিং টেকনোলজি ইনস্টিটিউটে মেক্যানিক্যাল এবং ড্রেজিং বিষয়ে পড়ানো হবে। শুধু তাই নয় আন্তর্জাতিক পানিসম্পদ ব্যবস্থাপনা ও গবেষণা ইনস্টিটিউট বায়োডাইভারসিটি এরিয়া ল্যাব, স্যালাইনিটি এবং সিল্টেশন সিমুলেশন এরিয়া ল্যাব, ডেভলপমেন্ট স্কিম মডেল স্টাডি এরিয়া ল্যাব, ওয়াটার কোয়ালিটি মনিটরিং ল্যাব ইত্যাদি বাস্তবায়ন করা হবে যেন পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশে পরিণত হতে পারে।

প্রকল্পের আওতায় ১৬টি ভবন নির্মাণ করা হবে। এগুলোর মোট আয়তন হবে ৬৪ হাজার ১৩ বর্গমিটার। এর মধ্যে ১০টি দুই তলা, একটি তিন তলা, দুইটি নয় তলা, একটি ১২ তলা এবং দুইটি এক তলা। প্রকল্পের আওতায় ১৩টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। এগুলোর মোট আয়তন হবে ৬১ হাজার ৭৭৯ বর্গমিটার। এর মধ্যে একটি তিন তলা, দুইটি চারতলা, তিনটি ছয় তলা, একটি ১০ তলা, দুইটি ১২ তলা, তিনটি ১৫ তলা এবং একটি এ টাইপ ভবন।

৭ হাজার বর্গমিটারের একটি টার্বুলেন্স সিমুলেশন ওয়েভ পুলও নির্মাণ করা হবে। ১৭টি বৈদ্যুতিক স্থাপনাসহ দুইটি সেতুও থাকবে প্রকল্প এলাকায়। একটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও একটি তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ করা হবে। পানি গবেষণাগার বিশ্বমানের করতে অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যয় করা হবে ৩ কোটি টাকা।

১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা সফল করাসহ পানি ব্যবস্থাপনার জন্য দেশে প্রথমবারের মতো যে আন্তর্জাতিক মানের পানি গবেষণাগার নির্মাণ করার উদ্যেগ নেয়া হয়েছে,সে নিয়মনীতি অনুযায়ী এখানে বাংলাদেশের সবাই পানি গবেষণার সুযোগ পাবে। আর প্রতিষ্ঠানটি এমনভাবে নির্মাণ করা হবে যেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর সবাই এখানে গবেষণার জন্য আসেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা