সংগৃহীত
প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশি কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সড়ক দুর্ঘটনায় দেবপ্রীতা দে ব্রতী (১৮) নামের এক বাংলাদেশি কলেজ ছাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভবনের রড পড়ে শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ বলছে, বন্ধু জীবন লেইকেনের (১৯) সঙ্গে ইনফেনিটি গাড়ির আরোহী ছিলেন ব্রতী। অন্য একটি জিপের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লেগে পিছলে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পুলিশ ভোর পৌনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে বন্ধুসহ ব্রতীর লাশ উদ্ধার করেন। অন্য জিপের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিউইয়র্ক পুলিশ দুর্ঘটনার কারণ জানতে না পারায় তদন্ত শুরু করেছে। রোববার বেলা ২টার দিকে পুলিশ পরিবারের খোঁজ করে নিহতের বোনকে মৃত্যুসংবাদ জানায়।

আরও পড়ুন: সিরাজগঞ্জে গলা কেটে হত্যা তিন

জানা যায়, নিহত ব্রতী সিলেটের ওষুধ ব্যবসায়ী ও সেন্ট্রাল ফার্মেসি পরিবারের পরিচিত মুখ দেবাশীষ দে বাসুর মেয়ে ছিলেন। ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী নিহত দেবপ্রীতা পরিবারের সঙ্গে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনা নামের এলাকায় থাকতেন। তবে তার বাবা-মা বর্তমানে দেশে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেট শহরের চালিবন্দরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা