সংগৃহীত ছবি
প্রবাস

ইতালিতে বাংলাদেশির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদন: ইতালিতে সুমন মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। দেশটির রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কের একটি গির্জার পেছনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি আটক

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে পুলিশ ও দূতাবাসের ধারণা।

জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৭টায় এক ইতালিয়ান পথচারী লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে সুমন আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।

আরও পড়ুন: ইতালিতে বাংলাদেশির মৃত্যু

জানা যায়, নিহত যুবক কয়েক মাসে আগে ইতালিতে এসেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরে। তার বাবার নাম বারিক।

রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী বলেন, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। এ ব্যাপারে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পেয়েছে। পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

তবে দূতাবাস ইতোমধ্যে তার পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ করেছে। তার পরিবারের সাথে মৃত্যুর আগের দিন সুমনের কথা হয়েছে। তিনি এমনটি করবেন পরিবার কল্পনাও করেনি বলেও জানান দূতাবাসের এ কর্মকর্তা।

আসিফ আনাম জানান, পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা