ছবি: সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি আটক 

নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগের ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুুন: ঠাকুরগাঁওয়ে ভুয়া সিআইডি আটক

শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন ও ক্যামেরুনের নাগরিক। তাদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে।

আরও পড়ুুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

জানা যায়, শুক্রবার রাত ১১ টায় ইমিগ্রেশন মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান শুরু হওয়া। এতে অংশ নেন ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদার ৪৫৫ জন কর্মকর্তা।

তাদের সহায়তা করেন জেনারেল মুভমেন্ট ফোর্সের (পিজিএ) ৬০ জন কর্মকর্তা, জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ১২ জন কর্মকর্তা ও মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) ৫ জন সদস্য।

আরও পড়ুুন: ডাক্তারের অবহেলায় মৃত্যু হলে ব্যবস্থা

এ সময় উপস্থিত ছিলেন- ইমিগ্রেশন মহাপরিচালক (অপারেশন) তুয়ান জাফ্রি বিন এমবক তাহা, ইমিগ্রেশন উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) দাতু কেন আনাক লেবেন, প্রয়োগ বিভাগের পরিচালক তুয়ান মোহাম্মদ জাসমি বিন মোহাম্মদ জুয়াহির, সেল্যাঙ্গর রাজ্য ইমিগ্রেশন পরিচালক তুয়ান খায়রুল আমিনুস বিন কামারুদ্দিন ও কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন রাজ্য পরিচালক তুয়ান ওয়ান মোহাম্মদ সৌপি বিন ওয়ান ইউসুফ।

এর আগে আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে মালয়েশিয়া ইমিগ্রেশন। এরপর ঐ ৫৬১ জনকে আটক করা হয়।

আরও পড়ুুন: বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়

আটকদের বিরুদ্ধে অভিযোগ- কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা ও ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

নোয়াখালীর সেনবাগে ‘সুন্দরপুর-৪’ নামে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন গ্য...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা