সংগৃহীত
প্রবাস

অসুস্থ রাজনীতি আর দেখতে চাইনা

বি. খন্দকার: অসুস্থ রাজনীতি ও প্রচার আর দেখতে চাইনা। রাজনৈতিক স্বার্থে যারা মানুষের পেটে লাথি দেয়, যারা অন্যের মুখের খাবার ছিনিয়ে নেয় আল্লাহ যেন তাদের চৌদ্দ গোষ্ঠির রিজিক ফিরিয়ে নেয়!

আরও পড়ুন: ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাংলাদেশে চলমান নোংরা, সস্তা আর জঘন্য রাজনীতি পৃথিবীতে আর কোথাও হয়না। কয়জন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে রাজপথে পাবেন? বেশির ভাগই হচ্ছে নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনীতি করছেন। তাদের কাছে রাজনীতি মানেই ব্যবসা, এছাড়া আর কিছুই না।

এরা স্বার্থের জন্য নেতাকে খুশি রাখতে প্রয়োজনে নিজের বিবাহিত স্ত্রীকে রাত কাটাতে দিতে দ্বিধাবোধ করে না। এমন পা চাটা গোলামদের কারণে দেশে আজকের এই ভয়ানক পরিস্থিতি।

গত ২৮ অক্টোবর দেখতে পেলাম, রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যের লাশ পরে আছে আর মানুষ লিখছে আলহামদুলিল্লাহ!!

আরও পড়ুন: দ.আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

পুলিশ সদস্যরা তার পেটের তাগিদে ডিউটি পালন করছেন। পুলিশকে সরকার বেতন দেয়, যদি সরকার অর্ডার করে সিভিলিয়ানদের ওপর গুলি চালাতে তখন শুধু চাকরি বাঁচাতে নয়, নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকেনা।

শনিবার রাজধানীতে একজন পুলিশ সদস্যকে নিহত হলেন। আর মানুষের খুশি দেখে আমি অবাক! অথচ বিপদে পড়লে সবার আগে পুলিশের কাছেই আমাদের যেতে হয়।

আরে মূর্খের দল কবে হুশ জ্ঞান হবে যে, পুলিশ জনগণের বন্ধু যেহেতু সরকারি চাকরি করে তাই সরকারের হুকুম মানতে বাধ্য। এছাড়া কিছু না, কারোরই মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে ধর্মকে আর ছোট করিয়েন না।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশি আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত আমার ব্যক্তিগত আইডি থেকে আমি কয়েকজনকে আনফ্রেন্ড করেছি। সামনে আরো করবো, আমার চোখের সামনে এসব অসুস্থ রাজনৈতিক প্রচার আর দেখতে চাইনা!

লেখক : অস্ট্রেলিয়া প্রবাসী

প্রতিষ্ঠাতা ও সভাপতি- ইউনাইটেড গ্লোরি অব বাংলাদেশ (ইউজিবি)

Kh.badhon

https://ugbbd.org/

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা