সংগৃহীত ছবি
প্রবাস

লেবাননে সড়কে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : লেবাননে ছিনতাইকারীর ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিলু মোল্লা ও জুয়েল হোসেন নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময়ে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : বিএনপির কথা-কাজ সবই ধ্বংসাত্মক

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে বৈরুতের ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দূতাবাসের অনুষ্ঠান শেষে নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু এই ৩ বাংলাদেশি একটি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তারা ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারী মোটরসাইকেলযোগে বাংলাদেশিদের ধাওয়া করলে দ্রুতগতির মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন : ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু

আরোহীরা সবাই ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করে। ফজলু নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নিলু মোল্লা লেবানন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বাড়ি বাংলাদেশে খুলনার রুপশা উপজেলায় ও জুয়েল হোসেনের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়।

আরও পড়ুন : গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি

এদিকে দুই বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তা, লেবানন আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে আসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা