প্রবাস

ওমানে সড়কে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : ওমানে কাজে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. কামরুল হাসান (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুর্যোগ হ্রাসে কার্যক্রম জোরদার করা হচ্ছে

বুধবার (১১ অক্টোবর) ওমানের ইবরি নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল হাসান নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ হাজী বাড়ির মো. সিকান্দার মিয়ার ছেলে।

আরও পড়ুন : এ্যানিকে নির্যাতন করা হয়নি

কামরুল হাসানের বড় ভাই ওমান প্রবাসী দিদার বিন সিকান্দার জানান, আমার মেজো ভাই বাইসাইকেলে করে কাজে যাওয়ার সময় পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে রেখেছে।

কামরুল হাসানের বাবা সিকান্দার মিয়া জানান, আমার তিন ছেলে এক মেয়ে। তিন ছেলে একসঙ্গে ওমানে থাকে। ওমানে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কামরুলের মৃত্যু হয়। সে ১৫ দিন আগে দেশ থেকে গেছে। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

আরও পড়ুন : রূপপুরে ইউরেনিয়ামের তৃতীয় চালান

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ৫ বছর আগে ওমান পাড়ি দেন কামরুল হাসান। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবরে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা