ছবি: সংগৃহীত
প্রবাস

দুবাইয়ে ফ্লাইট বিলম্ব, ঢাকার যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার পথে উড়তে পারেনি ফ্লাইটটি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-জাপানের উপমন্ত্রীর সাক্ষাৎ

এ সময় প্রায় ১২ ঘণ্টা যাত্রীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা বা ফ্লাইটের বিষয়ে কোনো আপডেট না দিয়ে উল্টো তাদের বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। ফলে দুবাই এয়ারপোর্টে বিক্ষোভ করেন ঢাকাগামী যাত্রীরা।

যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের অনেকেরই ঢাকা থেকে বিভিন্ন জেলার কানেক্টিং টিকিট কাটা ছিল।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বিচার কার্য শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার রাত ১২ টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।

এতে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয় যাত্রীদের। ফ্লাইটে যাত্রী ছিলেন মোট ২৬৮ জন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম প্রবাসী আউয়াল হোসেন বলেন, ফ্লাইটের ৫ ঘণ্টা আগে থেকে আমরা বিমানবন্দরে অবস্থান করছি। রাতভর বিমানবন্দরে থাকার পরও কোনো আপডেট পাওয়া যায়নি। এ সময় কোনো খাবার বা হোটেলের ব্যবস্থা করা হয়নি, কেউই কিছু জানাতে পারছে না।

আমার মতো অনেক যাত্রীর ঢাকা থেকে সিলেট, যশোর ও সৈয়দপুরের কানেক্টিং ফ্লাইটের টিকিট কাটা রয়েছে। বিমানের কোনো আপডেট না জানার কারণে তাদেরকেও কিছু বলতে পারছি না।

আরও পড়ুন: জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

এ বিষয়ে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ফ্লাইটটি মেরামত করতে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। মেরামত হলে নতুন শিডিউল অনুযায়ী তাদের নিয়ে আসা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২ টা ৫ মিনিটে বিজি-৩৪৮ ফ্লাইটটির দুবাই থেকে ঢাকার উদ্দেশে উড়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়ার কারণে ফ্লাইটটি ছেড়ে আসতে পারেনি।

আরও পড়ুন: চীন-বাংলাদেশ একে অন্যকে সমর্থন করে

দুবাইয়ের ইঞ্জিনিয়াররা বিমান মেরামতে কাজ করছে। দেশ থেকে পার্টস পাঠানো হয়েছে। সেগুলো দুবাইয়ের পথে রয়েছে। মেরামত হলে নতুন শিডিউল অনুযায়ী তাদের নিয়ে আসা হবে।

বিমানের ২৬৮ জন যাত্রী আপাতত লাউঞ্জে অপেক্ষা করছেন। তাদের সকালের নাস্তা ও দুপুরে খাবার দেওয়া হয়েছে। সিট না পাওয়ার যাত্রীদের এখনো হোটেলে নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা