ছবি-সংগৃহীত
প্রবাস

আল-আজহারে সেরা ১০-এ ৩ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: মিসরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ‌ বর্ষের পরীক্ষায় শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছেন ৩ বাংলাদেশি।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

২০ সেপ্টেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে স্নাতকের মেধা তালিকার ফলাফল প্রকাশ করে।

তারা হলেন, পাবনার মুহাম্মদ তাওহীদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জাফর উল্লাহ এবং কুমিল্লার মুহাম্মদ আব্দুস সালাম।

২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলূমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক ৪ বছরের সমষ্টিগত ফলাফলে সেরা ১০-এ স্থান পেয়েছেন বাংলাদেশের ৩ মেধাবী শিক্ষার্থী।

আরও পড়ুন: আমিরাতে বাংলাদেশির মৃত্যু

এর আগেও ঐ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাস্তরে মেধার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় হাদিস ডিপার্টমেন্টে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্য এক গৌরবময় সংযোজন।

স্নাতক সেরা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ তাওহীদুল ইসলাম দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত গড় নম্বর ৯০ শতাংশ। তিনি পাবনা জেলার গোলাম মোস্তফার সন্তান।

তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল হামিদের ছেলে জাফর উল্লাহ, প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ।

এছাড়াও মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেছে কুমিল্লার মাওলানা আবুল বাশারের ছেলে, আব্দুস সালাম পেয়েছেন ৮৭ দশমিক ৪৫ শতাংশ নম্বর।

আরও পড়ুন: জাপানে লেকে ডুবে বাংলাদেশির মৃত্যু

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (সানুভি) পরীক্ষায় সেরা ১০-এ ৭ জনই ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন । শিক্ষার্থীদের সফলতা কামনা করে তিনি বলেন, আশা করছি সবাই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবেন।

মিশরের গ্র্যান্ড ইমাম ও শাইখুল আজহার ড. আহমাদ আত তাইয়্যাব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের বার্ষিক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কারও সফলতার কথা শুনলে গর্বে বুক ভরে যায়। তিনি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন: দেশে ফেরার পথে ওমান প্রবাসীর মৃত্যু

মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী মুহাম্মদ তাওহীদুল ইসলাম বলেন, জীবনের এ অর্জন মোটেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু নয়। তবে জীবনের পরবর্তী ধাপগুলোর জন্য এটা অনুপ্রেরণা।

তৃতীয় স্থান অর্জনকারী জাফর উল্লাহ বলেন, সবার কাছে দোয়া চাই, আমি যেন দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য কাজ করতে পারি।

মেধা তালিকায় ষষ্ঠ স্থানে থাকা শিক্ষার্থী মুহাম্মদ আব্দুস সালাম জানান, নবীনদের উদ্দেশে বলতে চাই, একাডেমিক ফলাফলের সাথে শাস্ত্রীয় অধ্যয়নের প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা