ছবি: সংগৃহীত
প্রবাস

দ.আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান

নিহত মো. লিটন (৪৫) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপুর গ্রামের আনন্দিগো বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি ৩ কন্যা সন্তানের জনক ছিলেন।

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিনোদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আবদুল হালিম শাকিল।

আরও পড়ুন: অটোরিকশা চাপায় দোকানির মৃত্যু

তিনি বলেন, রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তার নিজ কনফেকশনারি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

সেখানে অবস্থানরত নিহতের ছোট ভাই মো. সোহেল জানান, ৫ বছর আগে জীবিকার সন্ধ্যানে আফ্রিকায় পাড়ি জমায় তার বড় ভাই লিটন। বৃহস্পতিবার অস্ত্রধারী সন্ত্রাসীরা জোহানেসবার্গে তার কনফেকশনারি দোকানে এসে চাঁদা দাবি করে।

আরও পড়ুন: গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

এ নিয়ে সন্ত্রাসীদের সাথে তার বাকবিতন্ডা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তখন সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিটনের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা