খুলল মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার
প্রবাস

খুলল মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার

সান নিউজ ডেস্ক: দীর্ঘ ৪৮ মাস পর মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হ‌য়ে‌ছে। এরই মধ্যে ৫৩ জন কর্মী ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছে।

আরও পড়ুন: জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সোমবার (৮ আগস্ট) রা‌তে ঢাকা থেকে কুয়ালালামপু‌রের উদ্দেশে যাত্রা ক‌রে ‌প্রথম এ দলটি।

বিএমইটি জানায়, ৫৩ জন কর্মী নি‌য়ে একে-৭০ ফ্লাইটযোগে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছে।

আরও পড়ুন : ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বিমানবন্দরে কর্মী‌দের ফুল দিয়ে বিদায় জানান বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য প্রশাসন ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদসহ এজেন্সির প্রতিনিধিরা।

বিএমইটি জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর কর্মী প্রেরণে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর রিক্রুটিং এজেন্সি মেসার্স সিমপ্লেক্স ইন্টারন্যাশনালকে (আরএল ১০২২) মন্ত্রণালয় কর্তৃক ৩২৫ জন কর্মীর নিয়োগানুমতি প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ১৯টি রিক্রুটিং এজেন্সিকে মোট ৩ হাজার ২২ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন : শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

সংস্থা‌টি জানায়, ২০১৩ সালে জিটুজি পদ্ধতিতে এবং পরবর্তীতে ২০১৭ ও ২০১৮ সালে জিটুজি প্লাস পদ্ধতিতে প্রায় আড়াই লাখ কর্মী মালয়েশিয়া গমন করেন। ২০১৯ সাল থেকে মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী প্রেরণ বন্ধ থাকার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা