প্রবাস

১৩৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সান নিউজ ডেস্ক: ১৯ হাজার ২৩৪ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। রোববার (৭ আগস্ট) পর্যন্ত তাদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিভিন্ন রুটে ভাড়ার তালিকা প্রকাশ

রোববার স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ।

ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার ৩৩৪ জন বাংলাদেশি রয়েছে। তবে সবচেয়ে বেশি দুই হাজার ২০০ জন মিয়ানমার, এক হাজার ৫০০ জন ভিয়েতনাম ও এক হাজার ২০০ জন থাইল্যান্ডের নাগরিক। এছাড়া এই সময়ের মধ্যে ১৩ হাজার বিভিন্ন দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনো ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা