মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ
প্রবাস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ

সান নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ি আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন চালু করা হবে এবং বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।

আরও পড়ুন : পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

তবে ১৪ আগস্টের আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া ৩১ আগস্টের আগেই সম্পূর্ণ করা হবে।

গত মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেইসঙ্গে বিবাহিত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা