লেবাননে নারীকর্মীর রহস্যজনক মৃত্যু
প্রবাস

লেবাননে নারীকর্মীর রহস্যজনক মৃত্যু

সান নিউজ ডেস্ক: লেবাননে বসবাসরত সাবিনা ইয়াসমিন নামের এক প্রবাসী নারীকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ। পুলিশ জানিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা গেটম্যানকে আসামি করে মামলা

স্থানীয় সময় সোমবার দেশটির জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, সাবিনা জীবিকার তাগিদে প্রায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান। ওইদিন রুমে তার মরদেহ দেখতে পান স্থানীয় এক বাংলাদেশি। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হচ্ছে, রোববার দিনগত রাতে কে বা কারা সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে রুমে ফেলে গেছেন। সাবিনার বাড়ি বগুড়া জেলায়। তার বাবার নাম নূর ইসলাম।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

এদিকে তদন্তের স্বার্থে পুলিশ আটক চার বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা