ছবি: সংগৃহীত
রাজনীতি

মাদারীপুর-৩ আসনে প্রার্থী ৮ জন 

এস আর শফিক স্বপন, মাদারীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে মোট ৮ জন এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন: ভোলায় ২০ প্রার্থীর মনোনয়ন জমা

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এ দিন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া মনোনয়নপত্র দাখিল করেন। আবদুস সোবহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য।

আরও পড়ুন: বাগেরহাটে আ’লীগের ৪ প্রার্থীর মনোনয়ন জমা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা বেগম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন- নিতাই চক্রবর্তী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. ইকবাল হোসেন (জাকের পার্টি), কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস (কৃষক শ্রমিক জনতালীগ), প্রবীন হালদার (তৃনমুল বিএনপি) এবং জাতীয় পার্টি থেকে এম এ খালেক খোকন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা