ছবি: সংগৃহীত
রাজনীতি

সাবেক উপমন্ত্রী ফখরুল মুন্সী আর নেই

জেলা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও অর্থ উপমন্ত্রী, ৬৯-এর গণঅভ্যুত্থান আন্দোলনের নেতা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন কাল

শনিবার (২১ অক্টোবর) ভোর ৪ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।

এর আগে গত ৯ অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোক করার পর রাজধানীর ইউনাইটেড হসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এএফএম ফখরুল ইসলাম মুন্সীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

আরও পড়ুন: এমপি শাহজাহান মিয়া আর নেই

১৯৪৭ সালের ২৯ নভেম্বর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফখরুল ইসলাম মুন্সী।

মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু এবং দুই ছেলে- রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে দেবিদ্বারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

তার প্রথম জানাজা দুপুর ১২ টায় দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট নিজ গ্রামে, বাদ জোহর দ্বিতীয় জানাজা দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়াম মাঠ, বাদ আসর সংসদ ভবন প্লাজা এবং বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা