সংগৃহীত ছবি
রাজনীতি

অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পুলিশি নির্বাচন আর হবে না। জনগণ তা হতেও দেবে না। এরইমধ্যে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারপ্রধানের অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দেবে না। ভোট দেবে পুলিশ। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জেতানোর জন্যই তারা এমনটা করবে।

আরও পড়ুন : ২৮ অক্টোবর মহাসমাবেশ

তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালে পুলিশের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। সামনেও ওই ধরনের নির্বাচন করার পাঁয়তারা করছে। সে স্বপ্নে বিভোর হয়ে আছেন আওয়ামী লীগের নেতারা।

রিজভী বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। সেই মালিকানা আওয়ামী লীগ নামের একটি দুর্বৃত্ত সংগঠন কেড়ে নিয়েছে। তারা বরাবরই তাই করেছে। আমরা বাকশাল দেখেছি। সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাই আরেক রকমভাবে তারা নব্য বাকশাল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, গত পরশু দিন থেকে সরকার গ্রেপ্তার, সভা-সমাবেশে বাধা দিয়ে তাণ্ডব শুরু করেছে। গোয়েন্দা পুলিশ পাকিস্তান হানাদার বাহিনীর মতো বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজ করেছেন। গণসমাবেশকে কেন্দ্র করে ৩০০ জনের ওপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় একটি ধর্মীয় উৎসব থাকাতে আমাদের বড় ধরনের কর্মসূচিগুলো স্থগিত করা হয়েছে। এটি শেষ হলে বড় জনসভা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা